1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

প্রতিনিধি

নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সম্প্রসারণে কার্ডভিত্তিক লেনদেনে ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। এই প্রস্তাব রোববার (৫ এপ্রিল) রাজধানীর এনবিআর ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় উত্থাপন করে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম)

প্রস্তাবিত প্রণোদনার মধ্যে ৩ শতাংশ গ্রাহক এবং ২ শতাংশ ব্যবসায়ীরা পেতে পারেন। এতে নগদের ওপর নির্ভরতা কমবে এবং লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধি পাবে। আলোচনাটি সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান

অ্যামচ্যাম জানায়, ই-কমার্স খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে এবং ডিজিটাল লেনদেন বৃদ্ধি পেয়েছে। প্রস্তাবিত নগদ প্রণোদনা ডিজিটাল লেনদেন বাড়াবে, স্বচ্ছতা বাড়াবে এবং নগদনির্ভরতা কম অর্থনীতির বিকাশে সহায়তা করবে।

প্রাথমিকভাবে প্রণোদনা ব্যাংক, ব্যবসায়ী বা এমএফএস সেবাদাতারা প্রদান করতে পারেন এবং পরে সংশ্লিষ্ট তথ্য অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার মাধ্যমে সমন্বয় করা যাবে।

এছাড়া, অ্যামচ্যাম করনীতি সহজীকরণ, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং ডিজিটাল লেনদেন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে। তারা প্রস্তাব দিয়েছে উৎসে কর হার পরিবর্তন, স্মার্ট কার্ড ও পয়েন্ট অব সেল (POS) মেশিনের ওপর শুল্ক কমানো, কার্বনেটেড পানীয়ের ওপর সম্পূরক শুল্ক কমানো এবং তৈরি পোশাক খাতের পুনর্ব্যবহার কার্যক্রমে ভ্যাট অব্যাহারের বিষয়।

অন্যান্য ব্যবসায়িক সংগঠনও বিভিন্ন সুপারিশ দিয়েছে। যেমন, বিসিসিসিআই ব্যক্তিগত আয়করের সর্বোচ্চ হার ২০ শতাংশ এবং গার্মেন্টস শিল্পে দেশীয় কাঁচামাল ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ উইমেন চেম্বার ট্রেড লাইসেন্স ফি কমানো এবং নারী উদ্যোক্তাদের শোরুমে ভ্যাট অব্যাহারের প্রস্তাব করেছে। ইউরোপীয় ইউনিয়নের ব্যবসায়ী সংগঠন ইউরোচ্যাম বিনিয়োগবান্ধব করনীতি ও মুক্ত বাণিজ্য চুক্তির ওপর গুরুত্বারোপ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!