1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁর মান্দায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এম এ মতীনের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নওগাঁর মান্দায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এম এ মতীনের

প্রতিনিধি

নওগাঁর মান্দায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নেতাকর্মীদের ধৈর্য ধারণের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা এম এ মতীন। রোববার (১০ মে) বিকেলে উপজেলার প্রসাদপুর এলাকায় নিজ কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
এম এ মতীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক।
সভায় এম এ মতীন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বর্তমান সময়ের শ্রেষ্ঠ সংস্কার প্রস্তাব। এই বার্তা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’
নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘বিএনপি একটি সুশৃঙ্খল দল। এখানে কোনো চাঁদাবাজ বা দখলবাজের ঠাঁই নেই। যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ এছাড়া সম্প্রতি দলীয় নেতাকর্মীদের ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সহ-সভাপতি ইমরান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল এবং দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।
সভায় আরও বক্তব্য রাখেন,পরানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা,ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী কাবুল,বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, মান্দা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শাহানা,কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, নূরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নূরুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম শামীম প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার ১৪টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!