1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁর মান্দায় কৃষক দলের উদ্যোগে উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নওগাঁর মান্দায় কৃষক দলের উদ্যোগে উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত

মাহবুবুজ্জামান সেতু,স্টাফ রিপোর্টার:

নওগাঁর মান্দায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কৃষক দলের উদ্যোগে উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারী ) দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের বানিসর-কালিতলা বাজার এলাকায় এ উঠান বৈঠক ও পথসভা আয়োজন করা হয়। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে আসন্ন নির্বাচন নিয়ে মতবিনিময় করা হয়।

উঠান বৈঠক ও পথসভায় বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, মান্দা উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক সুলতান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জামিল আক্তার ফেন্সি, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান খোকা এবং পরানপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক এ জাফফর হোসেন সিওসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কৃষক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে কৃষক দল সবসময় মাঠে থাকবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

এ সময় স্থানীয় কৃষক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!