1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁ পুলিশের লাঠির আঘাতে প্রাণ গেল মোটরসাইকেল চালকের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নওগাঁ পুলিশের লাঠির আঘাতে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০১৮ইং

নওগাঁ প্রতিনিধি( মোঃ শামিম হোসেন )

নওগাঁয় পুলিশের লাঠির আঘাতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী আসাদুল ইসলাম নামে এক ক্লিনিক মালিকের।

গতকাল মঙ্গলবার সকাল নওগাঁ শহরের বাইপাস ইকড়তাড়া গ্রামের নওগাঁ-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ওই পুলিশের শাস্তির দাবিতে এলাকাবাসী প্রায় ১ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে।

নিহত আসাদুল ইসলাম বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের বলিরঘাট গ্রামে বাড়ি। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নওগাঁ শহরের বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসাদুল ইসলাম সান্তাহারের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে ইকড়তাড়া গ্রামের নওগাঁ-বগুড়া সড়কে ট্রাফিক পুলিশের এক সদস্য আসাদুল ইসলামকে থামার জন্য সংকেত দেয়। তিনি থামার আগেই পুলিশ আসাদুল ইসলামের বাম হাতে লাঠি দিয়ে আঘাত করলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে চলে যান।

অপরদিকে পিছন থেকে আসা একটি ট্রাক তাপে চাপা দিলে ট্রাকেরর পিছনের চাকায় তিনি পৃষ্ঠ হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রায় ১ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে।

পর থানা পুলিশ ওই ট্রাফিক পুলিশের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সদর সার্কেল লিমন রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মুশতানজিদা পারভীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!