1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধারের টাকা শোধ করতে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ৪ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

ধারের টাকা শোধ করতে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ৪

প্রতিনিধি

মুন্সীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোর অটোরিকশাচালক শাকিল হাদারীর হত্যা ও মরদেহ গুমের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সীগঞ্জ সদর উপজেলার চরমসুরা গ্রামের রাজন শেখ (২৫), ইমরান সরকার (১৯), শরীফ সুলতান আফসু (২৫) ও দক্ষিণ ইসলামপুর গ্রামের মো. ইউসুফ গাজী (৬০)।

পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, মূল অভিযুক্ত শরীফ সুলতান আফসু জুয়া খেলার সময় ফুফাতো ভাইয়ের কাছ থেকে ২৫ হাজার টাকা ধার নেয়। টাকা ফেরত চাওয়ায় অপমানিত হয়ে বন্ধুদের সঙ্গে অটো ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, পূর্বপরিচিত চালক শাকিলকে ঘুরতে যাওয়ার কথা বলে অটো ভাড়া নেয় তারা। পৌরসভার গুচ্ছগ্রাম এলাকায় সময় কাটানোর পর অন্ধকার হলে গলায় মাফলার পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। পরে অটোরিকশাটি যন্ত্রাংশ খুলে ২০ হাজার টাকায় বিক্রি করা হয়। নিহতের মোবাইল ফোন ২ হাজার টাকায় বিক্রি করা হয় বলেও তিনি জানান।

তিনি আরও জানান, এই ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে নিখোঁজ হন অটোচালক শাকিল (১৪)। নিখোঁজের ২০ দিন পর ১৫ ফেব্রুয়ারি সকালে চর কিশোরগঞ্জের নদীর ধারের একটি চরে অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!