1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথ উৎসবের উদ্বোধন আজ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথ উৎসবের উদ্বোধন আজ

প্রতিনিধি
আব্দুল্লাহ আল নোমান, স্টাফ করেসপন্ডেন্ট, (সাভার): ঢাকার ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধব দেবের ৩৫২তম ঐতিহাসিক রথোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ। মঙ্গলবার (২০ জুন) ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে বিকেল ৪টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। আগামী ২৮ জুন উল্টোরথের মাধ্যমে রথযাত্রার ইতি ঘটলেও রথমেলা চলবে মাসব্যাপী।
শ্রী শ্রী যশোমাধবের এই রথ এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। এই ঐতিহ্যবাহী রথ উৎসবকে কেন্দ্র করে গোটা ধামরাইয়ে এখন সাজ সাজ রব পড়ে গেছে। মেলায় শত শত স্টল বসেছে। ৪১ ফিট উঁচু কাঠের তৈরি এই রথের যাবতীয় সাজ-সজ্জার কাজ সম্পূর্ণ করেছে শ্রী শ্রী যশোমাধব মন্দির ও রথোৎসব পরিচালনা কমিটি।
এবার রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মাসহ যশোমাধব মন্দির পরিচালনা ও রথ কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস ও রথ কমিটির সাধারণ সম্পাদক রাজীব প্রসাদ সাহা প্রমুখ।
জানা গেছে, রথ উৎসব উপলক্ষে কায়েতপাড়াস্থ রথ খোলায় ও রথের সামনে ধর্মীয় আচার অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এসময় ঢাক ঢোল কাঁসর ঘণ্টা ও মহিলাদের উলুধ্বনিতে মাধব মন্দিরের বর্তমান প্রধান পুরোহিত উত্তম কুমার গাঙ্গুলী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করবেন। দুপুরে মাধব মন্দিরে ভোগ রাগের পর প্রসাদ বিতরণ করা হবে আগত হাজারো ভক্তের মাঝে। বিকেল ৪টায় মাধব মন্দির থেকে মাধব বিগ্রহসহ অন্যান্য বিগ্রহগুলো নিয়ে এসে সারা বছর যেখানে রথটি থাকে সেই রথ খোলায় রথের ওপর মূর্তিগুলো স্থাপন করা হবে। পরে লাখো ভক্তের উপস্থিতিতে উদ্বোধনী আলোচনা সভা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে রথটানা হবে।
রথ কমিটির সাধারণ সম্পাদক রাজিব প্রসাদ সাহা বলেন, প্রতিবারের মতো এবারও রথ উৎসব ও মেলার সার্বিক আয়োজন যথেষ্ঠ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। রথ কমিটি কর্তৃক ২২২ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক দল গঠিত হয়েছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব রথযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!