1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধামরাইয়ে বাংলাদেশ জাতীয় স্কাউট দিবস পালিত, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ধামরাইয়ে বাংলাদেশ জাতীয় স্কাউট দিবস পালিত, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় স্কাউট দিবস উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে একটি র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন বলেন, স্কাউট শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে স্কাউট সদস্যরা ভবিষ্যতে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের মাঝে স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!