1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধামরাইয়ে বসতবাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ। - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ধামরাইয়ে বসতবাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ।

সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রী শংকর (৩২) নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টার দিকে একই এলাকার টুটুল (২৪), আকাশ (২৩), অস্ত্র (২২)সহ অজ্ঞাতনামা ১০-১৫ জন শংকরের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা শংকরের মা বকুলী চন্দ্র (৫২) ও স্ত্রী সনজিদা (২৬)-কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদের মারধর করে বলে অভিযোগ করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে শংকরের মা ও স্ত্রীকে আহত করে। পরে ঘরে প্রবেশ করে আলমারির চাবি নিয়ে প্রায় দেড় ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা) এবং নগদ ১ লাখ ২০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায়। এছাড়া ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়।
স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহতরা ধামরাই সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

পরদিন ৪ এপ্রিল দুপুরে পুনরায় নগা ,বনো ,ও দিবেক সহ অভিযুক্তরা বাড়িতে এসে রান্নাঘর, পানির মোটরসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা এখনও তাদের প্রাণনাশ ও পুনরায় হামলার হুমকি দিয়ে যাচ্ছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!