1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধামরাইয়ে ট্রাক চাপায়, পোশাক শ্রমিক দম্পতি নিহত! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ধামরাইয়ে ট্রাক চাপায়, পোশাক শ্রমিক দম্পতি নিহত!

প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় পোশাক শ্রমিক দম্পতি নিহত হয়েছেন। তারা কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন।

রবিবার (১৬ জানুয়ারি) রাত ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় মানিকগঞ্জগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সিংদাইর গ্রামের আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন (২৮)। তারা দুই জনই পোশাক শ্রমিক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,  কারখানা ছুটি শেষে পোশাক শ্রমিক বাবুল ও তার স্ত্রী মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। তারা ধামরাইয়ের বাথুলি এলাকায় পৌঁছলে মানিকগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

গোলড়া হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ রূপল দাশ বলেন, খবর পেয়ে নিহত দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!