1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধানমন্ডিতে পিঠা খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গাড়িচালক নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ধানমন্ডিতে পিঠা খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গাড়িচালক নিহত

প্রতিনিধি

রাজধানীর ধানমন্ডি থানার তিন নম্বর রোডে ফুটপাতে পিঠা বিক্রেতারসঙ্গে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে রনি খন্দকার (৪৭) নামে এক গাড়িচালক নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এস আই) মো. শাহজালাল মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে রাতে ধানমন্ডির একটি আমরা বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, আমরা জানতে পারি রাতে ধানমন্ডি তিন নম্বর রোডের ফুটপাতে একটি পিঠার দোকানে পিঠা খাওয়াকে কেন্দ্র করে পিঠার দোকানদারের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে পিঠাওয়ালা তাকে পিঠে ও বুকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই বিষয়ে একজনকে আটক করা হয়েছে।

নিহতের ছেলে মো. রায়হান খন্দকার বলেন, আমার বাবা একজন প্রাইভেট কোম্পানির গাড়িচালক ছিলেন। আমরা জানতে পেরেছি পিঠা খাওয়াকে কেন্দ্র করে পিঠা বিক্রেতারসঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে পিঠা বিক্রেতা আমার বাবাকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। কি কারণে ওই পিঠা বিক্রেতা আমার বাবাকে ছুরিকাঘাত করেছে, আগে কোনো শত্রুতা ছিল কি না এ বিষয়ে আমরা বলতে পারছি না।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানার শ্যামপাড়া গ্রামে। আমরা বর্তমানে হাজারীবাগের বউবাজার এলাকায় বসবাস করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!