1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধানক্ষেতে সাপের কামড়, জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ধানক্ষেতে সাপের কামড়, জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চর এলাকায় ধানের ক্ষেতে কাজ করার সময় মো. হেলাল বিশ্বাস নামের এক কৃষককে সাপে কামড় দেয়। এরপর তিনি জীবিত অবস্থায় সেই সাপটিই ধরে হাসপাতালে হাজির হন। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মা চরে এ ঘটনা ঘটে। হেলাল বিশ্বাস শাহামীরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।

জানা গেছে, সকালে পদ্মার চর এলাকায় ধানের ক্ষেতে কাজ করার সময় হেলাল বিশ্বাস হঠাৎ তার পায়ে কামড়ের ব্যথা অনুভব করেন। পরে নিচে তাকিয়ে দেখেন একটি বিষধর রাসেল ভাইপার সাপ। এরপর আশপাশে থাকা অন্য কৃষকদের সহায়তায় তিনি সাপটি ধরে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে সাপে কাটা রোগীর চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, আমরা খবর পাই, ধানের ক্ষেতে কাজ করার সময় আমার চাচাতো ভাই হেলালকে সাপে কামড় দিয়েছে। দ্রুত তাকে উদ্ধার করে সাপসহ পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন বলেন, হাসপাতালে একজন সাপে কাটা রোগী জীবিত সাপ নিয়ে এসেছে। তার চিকিৎসা চলছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!