1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য: হাবিবুর রশিদ হাবিব - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য: হাবিবুর রশিদ হাবিব

প্রতিনিধি

ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন একটি বাংলাদেশের জন্য লড়াই করছেন, যেখানে ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র হবে সবার। তিনি বলেন, এই রাষ্ট্রে সব ধর্মাবলম্বী মানুষ সমান অধিকার, সম্মান ও নিরাপত্তা নিয়ে বসবাস করবে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মেরাদিয়া হিন্দু পল্লীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, “এই বাংলাদেশ শুধু কোনো একটি দলের বা গোষ্ঠীর নয়—এই দেশ আপনার, আমার, সবার। এখানে আপনাকে যেমন নিরাপদ থাকতে হবে, আমাকেও তেমনি নিরাপদ থাকতে হবে। আপনার ভোটের যে মূল্য, আমার ভোটেরও সেই একই মূল্য।”

রাষ্ট্রের মালিকানা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিক—সবার অধিকার সমান। “আমি যদি এমপি হই, যা সুযোগ পাব, সাধারণ মানুষও ঠিক সেই সুযোগই পাবেন। ধর্ম পালন থেকে শুরু করে নাগরিক সুবিধা—সবক্ষেত্রেই সমতা নিশ্চিত করা হবে,”—বলেন তিনি।

ঢাকা-৯ আসনের এই বিএনপি প্রার্থী আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে সবাই গর্ব করে বলতে পারবে—“তুমিও এই দেশের মালিক, আমিও এই দেশের মালিক।” তিনি বলেন, ভোটাধিকার, নিরাপত্তা, চাকরি ও ব্যবসাসহ সব ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

নিজেকে এলাকার সন্তান হিসেবে উল্লেখ করে হাবিব বলেন, জন্মের পর থেকেই তিনি এই এলাকায় বসবাস করছেন এবং ভবিষ্যতেও এখানেই থাকবেন। এলাকার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ও পারস্পরিক আস্থার কথাও তিনি তুলে ধরেন।

তিনি বলেন, “নির্বাচনের সময় এলেই নয়, বরং অনেক আগ থেকেই আমি এই এলাকার মানুষের সঙ্গে আছি। বিরোধী দলে থাকার সময়ও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

নিরাপত্তা প্রসঙ্গে হাবিবুর রশিদ হাবিব বলেন, তারেক রহমানের নির্দেশনায় বিএনপি দেশজুড়ে সব ধর্ম ও শ্রেণির মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে, যাতে মা-বোন, মুরুব্বি ও শিশুদের নিয়ে সবাই শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে।

শেষে তিনি বলেন, এলাকার মানুষের সঙ্গে বিশ্বাস ও ভরসার সম্পর্ক গড়ে তুলতেই তার রাজনীতি। যেকোনো সময় সাধারণ মানুষ তার সঙ্গে সরাসরি দেখা করে নিজেদের দাবি, সমস্যা ও মতামত জানাতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!