1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশে তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশে তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান

প্রতিনিধি

নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে অন্য প্রাণ ও প্রকৃতির সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী হিসেবে রিজওয়ানা হাসান বলেন,
“আজ আমি এখানে প্রধান অতিথি হিসেবে নয়, ভিকারুননিসা নুন স্কুল পরিবারের একজন সদস্য হিসেবে উপস্থিত হতে পেরে নিজেকে সম্মানিত মনে করছি।”

তিনি বলেন, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন ধরে অসংখ্য যোগ্য, দক্ষ ও স্বনামধন্য শিক্ষার্থী তৈরি করেছে। এই প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধিতে যাঁরা অবদান রেখেছেন—শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সকল মানুষ গড়ার কারিগরদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।

পরিবেশ সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তথ্য উপদেষ্টা বলেন, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে কাচের জগ-গ্লাস কিংবা চটের ব্যাগে ফিরে যাওয়া কেবল অভ্যাস নয়, এটি মূল্যবোধের প্রশ্ন। তিনি শিক্ষার্থীদের অনুরোধ করেন, পরিবারে প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে আগের মতো চটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করতে। রিজওয়ানা হাসান বলেন, বর্তমানে প্লাস্টিকের ক্ষতিকর উপাদান মানুষের রক্ত, ফুসফুস এমনকি মায়ের দুধেও পাওয়া যাচ্ছে, যা আমাদের অসচেতনতারই ফল।

তিনি শিক্ষার্থীদের রাজনীতি ও সামাজিক বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন,
“ব্যক্তিগত জীবনের সফলতা ব্যক্তি ও পরিবার উদযাপন করে, কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সফলতা উদযাপন করে পুরো সমাজ ও রাষ্ট্র। দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার কারণে উপদেষ্টা রিজওয়ানা হাসান বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে যুক্ত রাখার জন্য উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্কুল কর্তৃপক্ষ ও ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি মো. আজমল হক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন

আলোচনা শেষে স্কুল ও কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপদেষ্টা কেক কাটেন এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!