1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশে প্রথমবার চালু হলো সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

দেশে প্রথমবার চালু হলো সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার

প্রতিনিধি

দেশের ফ্রিল্যান্সারদের জন্য স্বচ্ছ, নিরাপদ ও হয়রানিমুক্ত পরিচয় যাচাই ব্যবস্থা নিশ্চিত করতে দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সফটওয়্যারটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অতীতের হয়রানি ও আর্থিক জালিয়াতির অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে চালু করা হয়েছে। ভবিষ্যতে ম্যানুয়াল আইডির পরিবর্তে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যেন এই ডিজিটাল ফ্রিল্যান্সার আইডি গ্রহণ করে—সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আইসিটি বিভাগ আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে সফটওয়্যারটির ভিএপিটি সম্পন্ন হয়েছে এবং আজ থেকেই সাইনআপ ও আইডির জন্য আবেদন করা যাবে। ফ্রিল্যান্সারদের ইউজার এক্সপেরিয়েন্স উন্নয়নে কমিউনিটি লিডার ও বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশন যৌথভাবে কাজ করবে। খুব শিগগিরই এপিআই-ভিত্তিক দুই স্তরের ভেরিফিকেশন ব্যবস্থাও চালু হবে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, এই উদ্যোগের ফলে ফ্রিল্যান্সারদের পরিচয় যাচাই সহজ হবে, ব্যাংকিং ও ভিসা সংক্রান্ত জটিলতা কমবে এবং দেশের ফ্রিল্যান্সিং খাত আরও স্বচ্ছ ও গতিশীল হবে।

তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সাঈদ বলেন, আগে যেসব ফ্রিল্যান্সার প্রতারণার শিকার হয়েছেন, তারা অভিযোগ করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, আবেদন ফি, নবায়ন ফি ও প্রসেসিং ফিসহ সব ধরনের আর্থিক লেনদেন বাতিল করা হয়েছে। আইডি ভেরিফিকেশনে ডিওআইসিটির ২৯ জন প্রকৌশলী এবং কারিগরি সহায়তায় ৪ জন সাপোর্ট এক্সপার্ট দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঁঞা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!