1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশি-বিদেশি চক্রে টেলিগ্রামভিত্তিক প্রতারণা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দেশি-বিদেশি চক্রে টেলিগ্রামভিত্তিক প্রতারণা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮

প্রতিনিধি

রাজধানীর ভাটারা ও উত্তরা পশ্চিম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ মোট আট সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে বিপুল পরিমাণ সিম, মোবাইল ফোন ও অবৈধ ভিওআইপি গেটওয়ে ডিভাইস উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

তিনি জানান, অনলাইনে চাকরির প্রলোভন, বিনিয়োগে অতিমুনাফার আশ্বাস এবং কম দামে পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হতো। তদন্তের অংশ হিসেবে গত ৭ জানুয়ারি ভাটারা থানার একটি বাসায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১৪টি ভিওআইপি গেটওয়ে ডিভাইস, ৫১ হাজারের বেশি সিম, মোবাইল ফোন, ল্যাপটপ ও কম্পিউটার উদ্ধার করা হয়।

এর ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টর এলাকায় আরও একটি অভিযান চালিয়ে পাঁচ চীনা নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। সেখানে সাতটি অবৈধ ভিওআইপি গেটওয়ে ডিভাইস, ৪৭টি মোবাইল ফোন, ১৮৪টি সিম ও পাঁচটি ল্যাপটপ জব্দ করা হয়।

ডিবি জানায়, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হতো। উদ্ধারকৃত সব ডিভাইসে চীনা সফটওয়্যার ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। সিমগুলো কীভাবে সংগ্রহ করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

ডিবি সাধারণ মানুষকে সতর্ক করে জানায়, অপরিচিত কারো সঙ্গে বিকাশ বা অন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন না করতে এবং নিজের অ্যাকাউন্ট অন্য কাউকে ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!