1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেবিদ্বার-চান্দিনা সড়ককে হাইওয়ে করার দাবি হাসনাত আবদুল্লাহর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

দেবিদ্বার-চান্দিনা সড়ককে হাইওয়ে করার দাবি হাসনাত আবদুল্লাহর

প্রতিনিধি

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে দেবিদ্বার থেকে চান্দিনা পর্যন্ত সড়কটিকে প্রশস্ত করে হাইওয়ে করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার কমে আসবে এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১) নোটিশের ওপর আলোচনাকালে হাসনাত আবদুল্লাহ জানান, দেবিদ্বার থেকে চান্দিনার এই ১২ ফুট প্রশস্ত সড়ক দিয়ে প্রায় ২ লাখ মানুষ যাতায়াত করে। রাস্তাটি প্রশস্ত করা গেলে এলাকার ১১টি ইউনিয়নে শিল্পকারখানা, কোল্ড স্টোরেজসহ বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, “নিয়মের বেড়াজালে কখনো কেউ আটকা পড়ে, কখনো কেউ ছাড় পায়; আমাদের লক্ষ্য হল জনগণের সুবিধা নিশ্চিত করা।”

সংসদ সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দেবিদ্বার-চান্দিনা সড়কটি হাইওয়ে হিসেবে উন্নত করা হলে সময় সাশ্রয় ও কর্মসংস্থান বৃদ্ধি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!