1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেবর-ভাবির পরকীয়া নিয়ে দ্বন্দ্ব, ভাতিজাকে ছুরিকাঘাতে হত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

দেবর-ভাবির পরকীয়া নিয়ে দ্বন্দ্ব, ভাতিজাকে ছুরিকাঘাতে হত্যা

প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে দেবর-ভাবির পরকীয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ইকবাল হোসেন নামে এক যুবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে। সাদ্দাম ও ইকবাল সম্পর্কে চাচা-ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, ওই গ্রামের রমজান আলী কাজের সুবাদে ঢাকায় বসবাস করেন। তার স্ত্রী সোহেলী স্বামীর বাড়িতে বসবাস করে আসছেন। রমজান আলী ঢাকায় থাকার সুযোগে তার চাচাত ভাই সাদ্দামের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান সোহলী আক্তার। ৪/৫ দিন আগে রমজান আলীর স্ত্রী সোহেলী আক্তার ও সাদ্দামকে একত্রে দেখে ফেলে রমজানের বড় ভাই বাবুল মিয়ার ছেলে ইকবাল। বিষয়টি দুই পরিবার ও প্রতিবেশীদের মাঝে জানাজানি হয়ে যায়। এ নিয়ে সাদ্দাম ও ইকবালের মাঝে ঝগড়ার হয়।

ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে সাদ্দামের পরিবার ও ইকবালের পরিবারের সদস্যদের সঙ্গে মারামারি হয়। মারামারির এক পর্যায়ে সাদ্দাম ছুরি দিয়ে ইকবালের বুকের নিচে আঘাত করে। এতে ইকবাল মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আহত হয় আরও ৩ জন। এ ঘটনায় তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ও ঘটনাস্থল পরিদর্শন করে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, পরকিয়া সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ও মরদেহ উদ্ধার করেছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!