1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুর্গাপূজার দশমীতে ‘বিষাক্ত মদপানে’ চারজনের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দুর্গাপূজার দশমীতে ‘বিষাক্ত মদপানে’ চারজনের মৃত্যু

প্রতিনিধি

বগুড়ায় দুর্গাপূজার দশমীতে ‘বিষাক্ত মদপানে’ অসুস্থ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রঞ্জু মিয়া (২৮) নামের এক যুবক।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে মারা যান আব্দুল মানিক (২৫) ও বিকেলে মারা যান আব্দুল্লাহেল কাফি (৩০)। এর আগে, বৃহস্পতিবার মারা যান নাছিদুল ইসলাম (২৭) ও মঙ্গলবার মারা যান মিজানুর রহমান মণ্ডল (৫০)।

মৃতরা সবাই শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গত ২ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বেলতলা এলাকায় একত্রে কয়েকজন মদপান করেন। এরপরই তারা অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর তাদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।

তবে তারা ঠিক কী ধরনের মদ পান করেছিলেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, তারা নকল বা বিষাক্ত মদ পান করেছিরেন, যা তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

এ ঘটনার পর বেলতলা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, এলাকায় নকল মদ তৈরির একটি গোপন সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই সক্রিয়। তবে বিষয়টি এখনই খতিয়ে দেখা জরুরি বলে মনে করছে সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!