1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর পূজামণ্ডপ পরিদর্শন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর পূজামণ্ডপ পরিদর্শন

প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
দামুড়হুদা, দর্শনা ও জীবননগর থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম এবং পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, চুয়াডাঙ্গা।
এই পরিদর্শনের মূল লক্ষ্য ছিল মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং পূজার সুষ্ঠু আয়োজনে কোনো ঘাটতি আছে কিনা তা খতিয়ে দেখা।
পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেন। বিশেষ করে, পূজা চলাকালীন সময়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ভক্তরা যেন শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারে, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, পূজামণ্ডপ কমিটির সদস্য ও আয়োজকদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। তারা পূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি সরকারি নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলার গুরুত্ব আরোপ করেন।

পাশাপাশি, যথাসময়ে পূজা বিসর্জন সম্পন্ন করার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সমাপ্তির জন্য পূজামণ্ডপ কমিটিগুলোকে অনুরোধ জানান।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার করতে আয়োজকদের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এই উদ্যোগকে নিরাপত্তা নিশ্চিতকরণে একটি অত্যন্ত কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর চুয়াডাঙ্গা জেলায় মোট ১১৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপেই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সার্বক্ষণিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

এছাড়াও, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং পূজামণ্ডপের আশেপাশে সাদা পোশাকে ডিবি (গোয়েন্দা পুলিশ), ডিএসবি (জেলা বিশেষ শাখা) এবং ট্রাফিক পুলিশ নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের এই যৌথ পরিদর্শন জেলার সকল মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে, যা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সহায়ক হবে বলে আশা করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!