1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুই ভাই মিলে বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দুই ভাই মিলে বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুন

প্রতিনিধি

কক্সবাজারে টেকনাফে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই ছেলে বাবা কালা মিয়াকে (৭০) পিটিয়ে হত্যা করেছে।

সোমবার (৯ মার্চ) রাত ১টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কালা মিয়া উপজেলার সাবরাং ইউনিয়নের বাসিন্দা। বাবাকে মারধর করা দুই ছেলে নাম শাকের আলম ও মনির আলম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোহাম্মদ মামুন বলেন, হাসপাতালে আনার আগেই কালা মিয়ার মৃত্যু হয়েছে এবং শরীরের কয়েকটি স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, কালা মিয়ার স্ত্রী তথা সন্তানদের মায়ের পৈত্রিক সম্পত্তি বিক্রি নিয়ে দুই ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমিটি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য কালা মিয়াকে তারা দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছিলেন। সম্পত্তিগুলো সব ওয়ারিশকে যথাযথ ভাগ করে দেয়ার পর জমি বিক্রি করবেন বলে কালা মিয়া জানালে মানতে রাজি হয়নি দুই ছেলে। এরই জেরে তারা রাতে নিজেদের বাবাকে বেধড়ক মারধর করেন।

নিহত কালামিয়ার বড় মেয়ে এলম বাহার বলেন, বাবাকে গতকাল মনিরুল আলম তার বউয়ের বোনের বাসায় জোরপূর্বক আটকে রেখে শাকের আলমসহ মারধর করে। আমার ভাইয়েরা সামান্য জমির লোভে বাবাকে হত্যা করেছে, তাদের বিচার চাই।

নিহতের স্ত্রী বলেন, আমি আমার বাপের ভাগের জমি পাই। এ জমি বিক্রি করার জন্য কয়েকজনের সঙ্গে কথা বলছি। দুই ছেলে আমাকেও দুয়েকবার মেরে ফেলার চেষ্টা করছে।

স্থানীয় ইউপি আবুল ফয়েজ বলেন, কালা মিয়ার ছেলেরা মায়ের জমির ভাগ নিতে বাড়িতে এসে বাবার সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে যেত। এর আগে কালা মিয়ার বড় মেয়ে আমাকে এ বিষয়ে জানিয়েছিল। আমি ছেলেকে ডেকে বুঝিয়ে বলেছিলাম।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সন্তানরা মারধর করলে তাদের বাবা মারা গেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!