1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দলীয় শৃঙ্খলা রক্ষায় আপসহীন বিএনপি, ফরিদপুরে ৩ নেতা বহিষ্কার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

দলীয় শৃঙ্খলা রক্ষায় আপসহীন বিএনপি, ফরিদপুরে ৩ নেতা বহিষ্কার

প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ. কে. এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি খুশবুর রহমান খোকন, আলফাডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।

জেলা বিএনপির একটি পত্রে ওই তিন নেতাকে বহিষ্কারের কথা জানানো হয়। পত্রে বলা হয়, ওই তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত আজ ২৫ জানুয়ারি থেকেই কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত এই নেতাদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দিয়েছে জেলা বিএনপি।

এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ. কে. এম কিবরিয়া স্বপন বলেন, দলের শৃঙ্খলা রক্ষায় আমরা আপসহীন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!