1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দল ঘোষণা করে বিশ্বকাপ ইস্যুতে কী আভাস দিলো পাকিস্তান? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

দল ঘোষণা করে বিশ্বকাপ ইস্যুতে কী আভাস দিলো পাকিস্তান?

প্রতিনিধি

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড মহসিন নাকভি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দেন। তবে আইসিসিও তাদেরকে নিষেধাজ্ঞাসহ কঠোর শাস্তির পাল্টা হুঁশিয়ারি দেয়। এরপর আজ (রোববার) বিকেলে পাকিস্তান তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। দল দেওয়ার পর অনেকে মনে করছেন, আইসিসির হুমকিতে ভীত হয়ে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এই ধারণা পোষণকারীদের উদ্দেশ্যে বোমা ফাটালেন নির্বাচক কমিটির এক সদস্য।

বাংলাদেশকে আইসিসি সরিয়ে দেওয়ার পর নাকভি বলেছিলেন যে, তাদের জাতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কি না সে বিষয়ে পাকিস্তান সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ওই মন্তব্যের পর আইসিসিও পাল্টা হুমকি দেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের একটি দল ঘোষণা করে। যা মূলত টুর্নামেন্ট বয়কট করার হুমকিকে কার্যকরভাবে বাতিল করে দিয়েছে। আইসিসি যখন ‘নিরাপত্তা উদ্বেগের’ কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানো বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে, তখন পিসিবি প্রধান নাকভি এই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু দল ঘোষণা আভাস দিচ্ছে যে, পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত।

গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবির হাই পারফরম্যান্স ডিরেক্টর ও পুরুষ জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য হিসেবে আকিভ জাভেদ, অধিনায়ক সালমান আগা এবং সাদা বলের প্রধান কোচ মাইকেল হেসনের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এই স্কোয়াড ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জাভেদ বলেন, পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হলেও তাদের অংশগ্রহণ এখনো শতভাগ নিশ্চিত নয়।

দল ঘোষণার পর জাভেদ যা বলেছেন, তাতে বোঝা গেলে এখনো নাটকীয়তার অবসান ঘটেনি। তিনি বললেন, ‘আমরা নির্বাচক, এবং আমাদের কাজ হলো দল নির্বাচন করা। আমরা সময়সীমার (ডেডলাইন) ঠিক আগমুহূর্তে দল ঘোষণা করেছি। আমাদের অংশগ্রহণের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, তাই সেই বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। চেয়ারম্যানও একই কথা বলেছেন, তাই আমরা তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব।’

এটি উল্লেখযোগ্য যে, পিসিবি, বিসিসিআই ও আইসিসি গত বছর একটি ত্রিপক্ষীয় চুক্তিতে আবদ্ধ হয়েছিল, যার অধীনে ২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানের সমস্ত ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার কথা। তাই পাকিস্তান তাদের বিশ্বকাপের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কায় এবং সেখানেই তাদের মুখোমুখি হবে ভারত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!