1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

প্রতিনিধি

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অন্তত দু’বার হামলা চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যদিও ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও ইসরায়েলি বাহিনীর ওপর হামলার অভিযোগ করেছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে প্রত্যক্ষদর্শী দুই ফিলিস্তিনি বলেছেন, দক্ষিণ রাফাহ শহরের ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সেখানে সংঘর্ষের পর ইসরায়েলি যুদ্ধবিমান থেকে দু’বার হামলা চালানো হয়েছে। ইসরায়েলি ওই কর্মকর্তা বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও বলেছেন, হামাসের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ওপর হামলা করেছেন। তারা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে স্নাইপার থেকে গুলি ছুড়েছেন এবং রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করেছেন।

তিনি বলেন, দু’টি ঘটনাই ইয়েলো লাইনের পূর্ব দিকে ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় ঘটেছে। এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহসহ দক্ষিণ গাজার বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ বলেছে, দক্ষিণ গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের মধ্যে ফোনালাপ চলছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে, হামাস সদস্যদের সঙ্গে সৈন্যদের গুলি বিনিময়ের পর দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, গাজার রাফাহ এলাকায় হামাস যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এছাড়া একটি বিস্ফোরক ডিভাইস (আইইডি) বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আইইডি বিস্ফোরণে সেখানে ক্ষয়ক্ষতি ও ইসরায়েলি সৈন্যরা আহত হয়েছেন।

গাজায় যুদ্ধ চলাকালীন ইসরায়েলি সৈন্যদের সঙ্গে কাজ করা একটি গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হামাসের অভিযান ঘিরে নতুন করে এই সংঘর্ষ শুরু হয়েছে। ইসরায়েলি সৈন্যদের সহায়তা করায় ওই গোষ্ঠীর সদস্যদের অত্যন্ত ঘৃণিত বলে মনে করেন ফিলিস্তিনিরা। সশস্ত্র ওই মিলিশিয়া গোষ্ঠীর সদস্যদের হামাস খুঁজছে বলেও ধারণা করা হচ্ছে।

অভিযোগ উঠেছে, মিলিশিয়া গোষ্ঠীটির সদস্যদের আটকের জন্য হামাস ওই এলাকা ঘিরে অভিযান পরিচালনা করতে চায়। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

সূত্র: এএফপি, আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!