1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
থাইল্যান্ডে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বিজিবির রাকিব, গর্বিত বাংলাদেশ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

থাইল্যান্ডে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বিজিবির রাকিব, গর্বিত বাংলাদেশ

প্রতিনিধি

আন্তর্জাতিক আর্চারি অঙ্গনে বাংলাদেশের জন্য বড় সাফল্য এনে দিয়েছেন নেওয়াজ আহম্মদ রাকিববর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এই কৃতি খেলোয়াড় ‘২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১’-এ স্বর্ণপদক অর্জন করেছেন।

শনিবার (২৮ মার্চ) রাতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, এই অর্জন শুধু বিজিবির নয়, বরং পুরো দেশের জন্যই গর্বের এবং এটি ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এ কর্মরত রাকিবের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হাইধনখালি গ্রামে। গত ২০ মার্চ বাংলাদেশ দল থাইল্যান্ড যায় এবং ২১ মার্চ ব্যাংকক-এ প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশসহ মোট ২২টি দেশের ৪২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

২৭ মার্চ অনুষ্ঠিত দলগত কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ দল ভিয়েতনাম-কে ২৩২-২২৫ পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করে। এই জয়ে রাকিব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এই গৌরবোজ্জ্বল অর্জন দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য অর্জনের পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!