1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ত্রয়োদশ সংসদ নির্বাচন: ইসিতে শেষ দিনের আপিল শুনানি শুরু - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ইসিতে শেষ দিনের আপিল শুনানি শুরু

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শেষ দিনের শুনানি শুরু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ এই শুনানি কার্যক্রম শুরু হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ বেলা ১২টা পর্যন্ত আপিল শুনানি চলবে। শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি এর বাইরে যেসব আপিল আবেদন এখনো নিষ্পত্তি হয়নি, সেগুলোর শুনানিও আজ গ্রহণ করা হবে।

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানির অষ্টম দিনে মোট ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করে নির্বাচন কমিশন। এদিন ৪৫টি আপিল আবেদন মঞ্জুর করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২টি আবেদন মঞ্জুর হয়।

অন্যদিকে, কমিশন মোট ৩৭টি আপিল আবেদন না-মঞ্জুর করে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন না-মঞ্জুর করা হয়। এছাড়া শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয় এবং ২ জন আপিলকারী শুনানিতে অনুপস্থিত ছিলেন। কমিশন আরও ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ হিসেবে রেখেছে।

উল্লেখ্য, সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ দেবেন।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সারাদেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!