1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তৌকিরকে সঙ্গে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম : বিপাশা হায়াত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তৌকিরকে সঙ্গে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম : বিপাশা হায়াত

প্রতিনিধি

তৌকিরকে সঙ্গে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম : বিপাশা হায়াত
জনপ্রিয় তারকা দম্পতি তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। তাদের দাম্পত্য জীবনের বয়স এখন ২৫ বছরেরও বেশি। এক সময় অভিনয়ে নিয়মিত থাকলেও এখন তারা অনেকটা অনিয়মিত। বিশেষ করে বিপাশা হায়াত অভিনয়কে বিদায় জানিয়েছেন।সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নেন তৌকির আহমেদ। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিপাশা হায়াত। দীর্ঘ পথচলা নিয়ে বিপাশা বলেন, তৌকিরের সঙ্গে যখন আমার পথচলা শুরু হয়, তখন থেকেই আমরা দুজন স্বপ্ন দেখতাম- পৃথিবীর বহু কিছু আমরা একসঙ্গে দেখব।

অভিনেত্রী আরও বলেন, স্বপ্ন দেখতাম, আমরা প্রাচীন নিদর্শনের স্থানগুলো একসাথে ঘুরব, গান শুনব, চলচ্চিত্র দেখব এবং অনেক ভাবনা শেয়ার করব। অনেক বই আমরা একসঙ্গে পড়ব। আমার মনে হয় সেই স্বপ্নময় জীবনই আমি উপভোগ করছি। এছাড়াও আমরা কতটুকু শিল্পের বাঁধনে থাকতে পেরেছি সেটি খুব গুরুত্বপূর্ণ।

বর্তমানে তৌকির আহমেদ ও বিপাশা হায়াত পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বিদেশে স্থায়ী হলেও সময় পেলে তৌকীর আহমেদ দেশে আসেন এবং কাজের সঙ্গে যুক্ত থাকেন। অন্যদিকে বিপাশার সময় কাটে শিল্প চর্চা নিয়ে। যুক্তরাষ্ট্রে বিপাশার আঁকা ছবির বেশ কয়েকটি একক প্রদর্শনী হয়েছে, যা দর্শক মহলে প্রশংসিত হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!