1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তেজগাঁও প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তেজগাঁও প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধি

তেজগাঁও প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

তেজগাঁও প্রেস ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এ দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক দলের ১নং সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম রবিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক ধর সাবেক ছাত্রনেতা সাংবাদিক ও মানবাধিকার কর্মী একে শিকদার এবং বিএনপির ঢাকা উত্তরের সদস্য ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর পাটোয়ারী বাবু, সাবেক ছাত্র নেতা ও তেজগাঁ থানা যুবদলের সভাপতি এস এম আওলাদ হোসেন, সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা খাইরুল ইসলাম সেলিম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেজগাঁও প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান।

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সহ-সভাপতি দিদারুল ইসলাম (ভার্চুয়ালি ,) প্রশিক্ষণ সম্পাদক শাহ আলী জীবন, অর্থ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম শেখ, দপ্তর সম্পাদক মিরাজ ইসলাম, প্রচার সম্পাদক এমদাদুল্লাহ এমদাদ, নির্বাহী সদস্য হাবিবুল্লাহ হাবিব, আল-আমিন, আরিফুর রহমান কিরন, মনোয়ারুল ইসলাম, রাসেল সরদার, মাহবুবুল ইসলাম অক্ষর, মোঃ ফারুকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের কল্যাণ এবং প্রেস ক্লাবের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!