1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল ইরান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল ইরান

প্রতিনিধি

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়টি এখনও নিশ্চিত নয়। অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যুদ্ধ এখনও চলমান, তার ওপর পশ্চিম এশিয়ান দেশটির সব ম্যাচই পড়েছে মার্কিন ভেন্যুতে। সে কারণে ইরান নিজেদের ম্যাচগুলো মেক্সিকো কিংবা কানাডার মতো অন্য আয়োজক দেশে সরিয়ে নেওয়ার দাবি তোলে। যদিও সূচি পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছে ফিফা। সবমিলিয়ে অনিশ্চয়তার মাঝেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে ইরান।

গতকাল (বুধবার) দক্ষিণ তুরস্কে আসন্ন দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মাঝে দেশটির ফুটবল দলের এমন প্রস্তুতি আলাদা নজর কেড়েছে। ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ার আবাসিক অঞ্চল বেলেক–এ তাদের অনুশীলন ছিল অনেকটা সংরক্ষিত, ছিল না গণমাধ্যমের প্রবেশাধিকার।

আনতালিয়ায় আগামী শুক্রবার নাইজেরিয়া এবং পরবর্তী মঙ্গলবার কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে লড়বে ইরান। এর আগপর্যন্ত বেলেকে দলটির অনুশীলন সাধারণ লোকচক্ষুর আড়ালেই হওয়ার কথা রয়েছে। একইভাবে ফুটবলার কিংবা কোচিং স্টাফের কেউ গণমাধ্যমে বক্তব্য কিংবা সাক্ষাৎকার দেবেন না। দলটির গণমাধ্যম প্রতিনিধি জানিয়েছেন, পুরো স্কোয়াড আসন্ন প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলার দিকেই মনোযোগ দিচ্ছে।

এর আগে দুটি প্রীতি ম্যাচই জর্ডানে হওয়ার কথা ছিল, তবে চলমান যুদ্ধের সহিংসতা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ায় তুরস্কের সরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রৌদ্রজ্জ্বল পরিবেশে স্টাফ ও খেলোয়াড়দের অনুশীলনে তাদের বেশ আমুদে ও হাসিখুশি উপস্থিতি ছিল। সেখানে আছেন ফরোয়ার্ড মেহদী তারেমি, যিনি সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত। মূলত ফরাসি ক্লাব অলিম্পিয়াকোসের হয়ে খেলার সময় তাকে প্রতিপক্ষ ইসরায়েলি ফুটবলারের সঙ্গে জার্সি বিনিময় করতে দেখা যায়।

ইরানের আরেক আলোচিত তারকা স্ট্রাইকার সরদার আজমুন আরও বেশি আলোচনার কেন্দ্রে রয়েছেন দল থেকে বাদ পড়ায়। ইনস্টাগ্রামে তিনি দুবাইয়ের শাসক মোহাম্মেদ বিন রশিদ আল মাখতুমের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। অথচ মার্কিন মিত্র হিসেবে দেশটির সঙ্গে এখন ইরানের বিরোধ চরমে, চলমান যুদ্ধে দুবাইয়ে অবস্থিত মার্কিন ঘাটির পাশাপাশি বিমানবন্দরসহ বেশকিছু স্থাপনায়ও হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক ফুটবলে আজমুন ৯১ ম্যাচে ৫৭টি গোল করেছেন। তাকে বাদ দেওয়ার পেছনে ইরান সরকারের প্রতি আনুগত্যহীনতার কথা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, সম্প্রতি নিজেদের বিশ্বকাপ ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার দাবি জানায় ইরান ফুটবল ফেডারেশন। সংস্থাটির সভাপতি মেহদী তাজ এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লিখেছেন, ‘যখন (ডোনাল্ড) ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি ইরানের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা অবশ্যই আমেরিকায় ভ্রমণ করব না। আমরা ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের জন্য ফিফার সঙ্গে আলোচনা করছি।’ যদিও এই মুহূর্তে আর বিশ্বকাপের সূচি পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!