1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তুঁত গাছের ফল ও পাতা যেন সর্বরোগের ওষুধ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

তুঁত গাছের ফল ও পাতা যেন সর্বরোগের ওষুধ

প্রতিনিধি

উদ্ভিদবিদ্যা সংক্রান্ত আধুনিক গবেষণায় নানা অজানা সব তথ্য উঠে আসছে। সম্প্রতি আমাদের খুব চেনা গাছ তুঁত নিয়েও অনেক নতুন কথা জানা যাচ্ছে। জানা গিয়েছে, তুঁত গাছের পাতা, ফল, বাকল, মূল– সবই বিপুল ঔষধি গুণসম্পন্ন। যেসব গুণের জেরে রেহাই মিলতে পারে হৃদরোগ, ডায়াবেটিস, কিডনির রোগ থেকে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টি জানা গিয়েছে তা হল তুঁত ক্যানসার প্রতিরোধেও দক্ষ।

রেশম পোকার জীবনচক্র আবর্তিত হয় তুঁত পাতায়। কেন রেশম তুঁত গাছকেই বেছে নেয়, এর কারণ খুঁজতে গিয়েই তুঁত পাতার অবাক করা পুষ্টিগুণের খোঁজ মেলে। পরে তুঁত ফল, বাকল ও মূল নিয়েও আলাদাভাবে গবেষণা করা হয়। দেখা যায়, সব অংশেই কম-বেশি প্রায় একই রকম পুষ্টিগুণ।

তুঁত ফলের ৮৫ শতাংশই জল। এছাড়া এতে রয়েছে ২ শতাংশ ফাইবার, ১.৫ শতাংশ প্রোটিন, ০.৫ শতাংশ স্নেহ পদার্থ এবং কার্বোহাইড্রেট। রয়েছে ৩০.২ মিলিগ্রাম ভিটামিন-সি। এছাড়াও ভিটামিন এ ও বি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ও পটাশিয়ামও আছে এতে। তুঁত পাতার পুষ্টিগুণও উচ্চমানের। পাতা এবং ফলের মত তুঁত গাছের বাকল ও মূলেও যথেষ্ট পুষ্টি-উপাদান পেয়েছেন গবেষকেরা।

তুঁত পাতা, ফল এবং মূল ক্যানসার প্রতিরোধী। এর অ্যান্টিঅক্সিড্যান্ট দেহের ফ্রি র্যাডিক্যালগুলির বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলে। রোগ নিরাময় বিদ্যায় এটা একটা বিরাট ব্যাপার। বিশেষত যখন সারা পৃথিবী হন্যে হয়ে খুঁজছে ক্যানসারের ওষুধ, তখন এই আবিষ্কারটা খুবই জরুরি।

কিন্তু এ ছাড়াও তুঁত আরও নানা জরুরি কাজ করে। দেখে নেওয়া যাক, আর কী কী করে তুঁত ফল-মূল-পাতা-ছাল।

তুঁতে জিক্সানথিন থাকে। এটি চোখের রেটিনাকে ক্ষয়ক্ষতি থেকে বাঁচায়। চোখের ছানি পড়াও আটকায়। তুঁত ফলে ক্যালসিয়াম রয়েছে, যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। তুঁতে ডায়েটরি ফাইবার বিদ্যমান। এটি হজম তরান্বিত করে কোষ্ঠকাঠিন্য দূর করে। তুঁত গাছে গুরুত্বপূর্ণ ফ্ল্যাভনয়েড রেসভেরট্রোল পাওয়া যায়। যা স্ট্রোক ও হার্টঅ্যাটাকের ঝুঁকি কমায়।

এছাড়া তুঁত ফল এবং পাতার নির্যাস স্ট্রেস প্রতিরোধ করতেও সাহায্য করে। খাওয়ার আগে তুঁত পাতার নির্যাস খেলে কোলেস্টরেলের মাত্রা কমে। এতে শরীরের অস্বাভাবিক চর্বি কমে যায়। তুঁত ফলের রস কিংবা পাতার নির্যাসে এমন জৈব যৌগ আছে যা রক্তের শর্করার মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। সঙ্গে অগ্ন্যাশয় এবং কিডনির জটিলতাও ঠেকায়।

এসব ছাড়াও অনেক কিছু করে তুঁত! এর ছালে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে। তুঁত স্নায়ু-অবক্ষয়ও বিলম্বিত করে। লিভারকে সুস্থ রাখে। তুঁত ত্বক ও চুলের স্বাস্থ্যও দেখে। ঠান্ডা লাগা বা ফ্লু-র মতো সমস্যার ক্ষেত্রেও তুঁত কার্যকরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!