1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তিন দলীয় টুর্নামেন্টে তামিম-জাওয়াদদের বড় সুযোগ, যা বললেন হান্নান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

তিন দলীয় টুর্নামেন্টে তামিম-জাওয়াদদের বড় সুযোগ, যা বললেন হান্নান

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকায় এই সময়ে নতুন টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। আজ (বৃহস্পতিবার) থেকে সংক্ষিপ্ত সংস্করণের এই প্রতিযেগিতা শুরু হবে। এই টুর্নামেন্টে সবচেয়ে কমবয়সী ও সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা ক্রিকেটারদের নিয়ে গড়া ইমার্জিং স্কোয়াডের দল দুরন্ত একাদশ। তাদের দায়িত্বে রয়েছেন সর্বশেষ বিপিএলজয়ী কোচ হান্নান সরকার।

গতকাল (বুধবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে হান্নান সরকার বলেছেন, ‘আমার কাছে মনে হয় ভালো প্রতিযোগিতা (হতে যাচ্ছে)। তিন দলের মধ্যে ধাপে ধাপে দল সাজানো হয়েছে। আমাদের বয়সভিত্তিক দলে যারা আছে তাদের ভিন্ন চ্যালেঞ্জ থাকবে। আমাদের দলে ক্ষুধার্ত প্লেয়ারের সংখ্যা বেশি। ক্ষুধার্ত মানে হচ্ছে তারা পারফর্ম করার জন্য মরিয়া হয়ে আছে। এটা একটা চ্যালেঞ্জ। প্লেয়ারদের পাশাপাশি কোচ, ম্যানেজমেন্ট সবার জন্যই ইতিবাচকভাবেই দেখছি।’

নতুনদের নিয়ে কাজ করার ব্যাপারে হান্নান বলেন, ‘আমি পুরাতনদের নিয়েও কাজ করেছি। আবাহনীতে ৪ জন সিনিয়র প্লেয়ার ছিল। বিপিএলে মুশফিক-শান্তরা (মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্ত) ছিল। সঙ্গে কিছু ইমার্জিং প্রমিজিং প্লেয়ার ছিল। এটা আমার পছন্দ যে তা নয়, বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া। আমাকে যেখানে দায়িত্ব দেবে, সেখানেই আমি কাজ করব এভাবেই চিন্তা করি। এ ধরনের প্লেয়ারদের সঙ্গে কাজ করার একটা মজা হচ্ছে, আমি তাদের সঙ্গে অনেকদিন কাজ করেছি। মাঠে না হলেও নির্বাচক হিসেবে কাজ করেছি। সেখান থেকে তাদের সঙ্গে বোঝাপড়া জেলিংটা ভালো হয়। চ্যালেঞ্জটা ভিন্ন থাকবে, এই চ্যালেঞ্জটা আমি উপভোগ করি। কোচিংয়ে আসার পর থেকে এভাবেই আমি এগিয়ে যাচ্ছি। দল নিয়ে আমি চিন্তিত না, যে দল পাব সে দলটাকে কীভাবে পারফর্ম করাব সেই চ্যালেঞ্জ আমার সামনে।’

জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
বিসিবির তিন দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন
সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে দেশে ফেরা ৩ ক্রিকেটার আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরার এবং ইকবাল হোসেন ইমনও রয়েছেন দুরন্ত একাদশে। তাদের নিয়ে দলটির কোচ বলেন, ‘নিশ্চিতভাবেই তাদের জন্য এটি বড় প্ল্যাটফর্ম। ৩ জন যুব বিশ্বকাপ থেকে এসেছে, আবার ৩ জনেরই বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে। ডিপিএল–এনসিএলেও খেলেছে জাওয়াদ, তামিম এবং ইমন। ফলে এমন প্ল্যাটফর্ম এবং তাদের সামর্থ্য রয়েছে। বিশ্বকাপে আশানুরূপ করতে পারেনি, তবে এখানে ভালো করলে তাদেরকে হাইলাইট করবে যে ব্যক্তিগত কিছু ইতিবাচক জায়গা আছে আমাদের।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!