1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তিন দফা দাবিতে মধ্যরাতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তিন দফা দাবিতে মধ্যরাতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি

তিন দফা দাবিতে মধ্যরাতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
খুলনা বিশ্ববিদ্যালয়ের কোর্স রেজিস্ট্রেশন ফি কমানোসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। পরবর্তীতে মিছিল নিয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, খান বাহাদূর আহছানউল্লা ও খান জাহান আলী হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন তারা।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, কোর্স রেজিস্ট্রেশন ফি কমাতে হবে, রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়াতে হবে এবং ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিল করতে হবে।

শিক্ষার্থীরা জানায়, বর্তমানে নির্ধারিত কোর্স রেজিস্ট্রেশন ফি অনেক শিক্ষার্থীর জন্য আর্থিকভাবে চাপ সৃষ্টি করছে। এছাড়া স্বল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে গিয়ে অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিল করে সরাসরি ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান তারা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

খুবি শিক্ষার্থী রেজওয়ানুল হক রাদ ও তানভীর কবির বলেন, রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করা হয়েছে কোনো ধরনের আলোচনা ছাড়া, শিক্ষার্থীদের কাছে এই টাকাটা অনেক বেশি। রেজিস্ট্রেশন ফি বাড়ানো আমরা মানি না, অযৌক্তিক ফি কমাতে হবে। এছাড়া এতদিন যে কোনো বিষয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হতো। শিক্ষার্থী প্রতিনিধি নামে ক্যাম্পাসে রাজনীতি ঢুকবে, শিক্ষকদের এজেন্ডা বাস্তবায়ন হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই প্রতিনিধি নামক কোনো রাজনৈতিক বিষয় মেনে নেব না। তারা আরও বলেন, এক কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রেশন ফি আগের মতো করতে হবে, রেজিস্ট্রেশন সময়সীমা বাড়াতে হবে, ডিসিপ্লিন প্রতিনিধি বিলুপ্ত করতে হবে। আমাদের দাবি মানা না হলে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

এদিকে রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়নি বলে জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, টেকনিক্যালি কোনো ঝামেলা হতে পারে। কিন্তু প্রশাসন কোনো রেজিস্ট্রেশন ফি বাড়ায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!