1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তিতাসে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তিতাসে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

প্রতিনিধি

তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ বলরামপুর বড় বাড়ির আজাহার হোসেন এর পুকুরে। সোমবার বেলা ১১ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, আজাহার হোসেন এর পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে আছে। মাছের মধ্যে রয়েছে, রুই, তেলাপিয়া, সিলভারকাপ ও পাঙ্গাস এছাড়াও দেশীয় মাছের মধ্যে রয়েছে শইল, কই ও শিং মাছ।

এঘটনায় আজাহার হোসেন এর ছোট বোন সুপন আরা বাদী হয়ে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সিপন আরা বলেন, রবিবার রাত আনুমানিক দেড়টায় আমি প্রকৃতির ডাকে সারা দিতে বের হয়ে দেখি আমার ভাইয়ের পুকুর পাড়ে আলো, তা দেখে আমি ডাক চিৎকার করলে দেখতে পাই কয়েকজন লোক দেউরে পালিয়ে যায়। পরে সকালে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে।

এতে আমার ভাইয়ের পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, একই গ্রামের সরকার বাড়ির আউয়াল সরকার গংদের সাথে আমাদের মামলা মোকদ্দমা চলে আসছে তারই জেরে আমাদের প্রতিপক্ষ এই ঘটনা ঘটিয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, মাছ মারার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!