1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তাহসানের সব স্মৃতি মুছলেন রোজা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

তাহসানের সব স্মৃতি মুছলেন রোজা

প্রতিনিধি

তাহসানের সব স্মৃতি মুছলেন রোজা
ঠিক এক বছর আগে বিয়ের পিঁড়িতে বসে সবাইকে চমকে দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের সঙ্গে তার সেই বিয়ের খবর বিনোদন জগতে ছিল টক অব দ্য টাউন।

কিন্তু সেই নতুন শুরুর রেশ কাটতে না কাটতেই বেজে উঠল বিচ্ছেদের সুর। সম্প্রতি তাহসান নিজেই নিশ্চিত করেছেন যে, তিনি আর রোজার সঙ্গে থাকছেন না। বর্তমানে তারা আলাদা থাকছেন।

এই খবরে ভক্তদের মনে বিষাদের ছায়া নেমে এলেও অনেকে আশা করেছিলেন, হয়তো মান-অভিমান শেষে আবার এক হবেন তারা।

ভক্তদের এই আশার মূলে ছিল রোজার ইনস্টাগ্রাম প্রোফাইল। বিচ্ছেদের গুঞ্জনের মাঝেও সেখানে শোভা পাচ্ছিল তাহসানের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতিময় মুহূর্ত এবং নিজের নামের পাশে থাকা ‘খান’ পদবি।

 

দুজনের পথ যে পুরোপুরি ভিন্ন দিকে বেঁকে গেছে, তার চূড়ান্ত প্রমাণ মিলল রোজার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। দেখা গেছে, নিজের প্রোফাইল থেকে তাহসান সংক্রান্ত সব ছবি ও স্মৃতি মুছে ফেলেছেন রোজা। শুধু তা-ই নয়, নিজের নামের সঙ্গে যুক্ত করা ‘খান’ পদবিটিও সরিয়েছেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। বিয়ের পর সব ঠিকঠাক মনে হলেও কয়েক মাসের মাথায় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!