1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেক রহমানের ভোটার আবেদন অনুমোদন করেছে ইসি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

তারেক রহমানের ভোটার আবেদন অনুমোদন করেছে ইসি

প্রতিনিধি

তারেক রহমানের ভোটার আবেদন অনুমোদন করেছে ইসি
ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেদন অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকায় যুক্ত হলেন তিনি।

রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচন কমিশন কর্তৃক তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আবেদন অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে ২৭ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ভোটার নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন হয়। বেলা ১২টা ২০ মিনিটের দিকে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও তার মা জোবাইদা রহমান ইটিআই ভবনে প্রবেশ করেন। জাইমা রহমান ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে ভবন ত্যাগ করেন।

পরে দুপুর ১টার দিকে ইটিআই ভবনে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। সেখানে তারেক রহমান আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করে ভোটার নিবন্ধনের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন।

ভোটার নিবন্ধন শেষ করে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে ইটিআই ভবন ত্যাগ করেন তারেক রহমান। এ সময় রাস্তায় অপেক্ষমাণ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি হাত নেড়ে অভিবাদন জানান। উপস্থিত নেতাকর্মীরা তাকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তারেক রহমান ও জাইমা রহমান দুজনই ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!