1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেক রহমানের দেশে আসতে আইনগত কোনো বাধা নেই : আসিফ নজরুল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তারেক রহমানের দেশে আসতে আইনগত কোনো বাধা নেই : আসিফ নজরুল

প্রতিনিধি

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে জানা নেই। একই সঙ্গে যদি কোনো বাধা থাকে সেটা জানালে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকে থাকে সেটা আমাদের জানালে আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব। উনার নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা করব।

তিনি বলেন, আমার মনে হয় যে কোনটা উপযুক্ত সময় সেটা নির্ধারণের ক্ষমতা উনার রয়েছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি।

উনি কেন দেশে আসছেন না, এ ধরনের প্রশ্ন অনেকেই করে থাকেন— জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমার কাছে এ ধরনের প্রশ্ন তোলা খুব অরুচিকর বলে মনে হয়। এটা মা-ছেলের সম্পর্ক, এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা বা ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো চিন্তা আছে কিনা? সে বিষয়ে মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না। আমাদের বুঝতে হবে এটা মা-ছেলের সম্পর্ক, সবচেয়ে ভালো উনারাই বুঝেন কখন আসতে হবে। একই সঙ্গে কখন কোন পদক্ষেপ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!