1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজারের ৯২ চা বাগান বন্ধ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজারের ৯২ চা বাগান বন্ধ

প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে বুধবার (১৭ জুন) মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগান বন্ধ ঘোষণা করা হয়েছে। তার সফরকে কেন্দ্র করে চা শ্রমিকদের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, বুধবার মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে জেলার বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য ছুটির ব্যবস্থা করেছে।

তবে বুধবারের ছুটির পরিবর্তে শ্রমিকদের আগামী রোববার কাজ করতে হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি অনেক চা বাগানে সাপ্তাহিক মজুরি বা ‘তলব’ নির্ধারিত সময়ের আগেই প্রদান করা হয়েছে, যাতে শ্রমিকরা নির্বিঘ্নে অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

চাতলাপুর চা বাগানের ব্যবস্থাপক শুভঙ্কর চন্দ্র নাথ জানান, তাদের অধীনস্থ তিনটি চা বাগান বুধবার বন্ধ থাকবে। শ্রমিকদের সাপ্তাহিক মজুরি ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং ছুটির পরিবর্তে রোববার কাজ করা হবে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুষ্ঠান সফল করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!