1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেক রহমান বলেছেন একাত্তর আমাদের ভিত্তি : বজলুর রশীদ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তারেক রহমান বলেছেন একাত্তর আমাদের ভিত্তি : বজলুর রশীদ

প্রতিনিধি

তারেক রহমান বলেছেন একাত্তর আমাদের ভিত্তি : বজলুর রশীদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। সোমবার (৫ জানুয়ারি) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, অর্থনৈতিক অবস্থা, আসন্ন সংসদ, উগ্রবাদের উত্থান, আসন্ন জাতীয় নির্বাচন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের পরে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, প্রধানত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার সন্তান হিসেবে এবং পরিবার বর্গকে আমরা সমবেদনা জানাতে গিয়েছি। তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, আসার পরে মাতৃবিয়োগ শোকাহত পরিবার ও দল সেটাকে আমরা সহমর্মিতা, সমবেদনা এগুলো জানাতে গিয়েছি।

তিনি আরও বলেন, এর বাইরে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচন ইত্যাদি বিষয়ে। এখানে এই যে মৌলবাদ, সাম্প্রদায়িক শক্তি তাদের যে আস্ফালন… এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

‘একাত্তর আমাদের ভিত্তি’

বজলুর রশীদ বলেন, উনি (তারেক রহমান) একটা জিনিস বলছেন, আমি তো ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরেই আমি বক্তব্যে যেটা বলছি যে, একাত্তরের মুক্তিযুদ্ধ হলো আমাদের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। কাজেই সেটা ৯০ এর গণঅভ্যুত্থান এবং ২৪ এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেগুলোকে ধরেই আমাদেরকে অগ্রসর হতে হবে।

এই বামপন্থি নেতা বলেন, উনি যেটা বলছেন, একটা বিশ্বাসী থাকবে, অবিশ্বাসী থাকবে, সংশয়বাদী থাকবে সবাইকে নিয়েই আমাদেরকে এখানে চলতে হবে। আমরা একটি উদার গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্রের পরিকল্পনা আছে। আমরা সেইভাবেই কাজ করতে চাই এবং অতীত থেকে আমরা শিক্ষা নিতে চাই এবং জনগণ আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু। মানুষের যাতে সুবিধা হয়, সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে পারে সেটা শুধু পরিকল্পনা না, তা ইমপ্লিমেন্টেশনের দিকেও যেতে চাই।

ফিরোজা রশীদ বলেন, উনি (তারেক রহমান) বলেছেন, আমাদের বিরোধী দল থাকবে। আপনাদের সঙ্গে হয়ত অনেক বিষয় আমাদের মতপার্থক্য আছে, থাকবে কিন্তু আবার দেশের প্রশ্নে জনগণের প্রশ্নে সেগুলো নিশ্চয়ই বিনিময় করব। মাঝে মধ্যে আপনাদের পরামর্শ থাকলে আমাদের দেবেন… আমরা যেটা গ্রহণ করার। এরকম যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে উঠুক।

‘আমরা বলছি যে একটা পলিটিক্যাল কালচার এখানে গড়ে তোলা দরকার যে, রাজনৈতিক সহনশীলতা, পরমত সহিষ্ণুতা, ফিলোসফিকাল টলারেন্স যেটা গণতন্ত্রের একটা পূর্ব শর্ত এবং সেখানে একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া সেগুলোর কথা বললাম।’

বজলুর রশীদ বলেন, আমরা বলছি, একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি স্বাধীনতা বিরোধী, তারা যাতে বাংলাদেশের মধ্যে রাজনীতিতে না করতে পারে। জামায়াতে ইসলামী তারা এসে বললো যে জাতীয় সরকারের থাকবে। উনি (তারেক রহমান) এটা বললেন যে, আমাদের এর সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয় নাই। বাইরে তারা এটা বলছেন। আমাদের সঙ্গে এখানে এই বিষয় নিয়ে কোনো কথা বলে নাই। শুধু বলছে যে দেশের প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সেখানে ঐক্যবদ্ধ থাকতে হবে সেটুকু কথা হয়েছে।

‘সমালোচনা অবশ্যই থাকবে’

বজলুর রশীদ বলেন, আমরা বলছি, আজকে আপনাদের সঙ্গে কথা বলছি এটা শোকের পরিবেশ কিন্তু সরকারে যদি আপনারা যান আমরাই হয়ত বেশি সমালোচনা করব আপনাদের। উনি বলেছেন, হ্যাঁ অবশ্যই সমালোচনা তো থাকবেই। সমালোচনা না করলে তাহলে আর গণতন্ত্র হল কেমনে? সমালোচনাও থাকবে আবার আলোচনাও হবে। ভবিষ্যতে আরও কথা হবে দেখা হবে, আলোচনা হবে এটা যাতে অব্যাহত থাকে সবার সঙ্গেই।

এর আগে প্রয়াত খালেদা জিয়ার শ্রদ্ধা জানিয়ে শোক বইতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা স্বাক্ষর করেন।

বৈঠকে ছিলেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্কাফী রতন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মোস্তাক হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার ও বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!