1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তামিলনাড়ু ভোটে চমক দেখাতে পারেন থালাপতি বিজয়, বড় জয়ের আভাস জরিপে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

তামিলনাড়ু ভোটে চমক দেখাতে পারেন থালাপতি বিজয়, বড় জয়ের আভাস জরিপে

প্রতিনিধি

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ধরনের সাফল্য পেতে পারে জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়–এর দল তামিলাগা ভেত্তরি কাঝাঘাম (টিভিকে)। বিভিন্ন বুথ ফেরত জরিপে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

গত ২৩ এপ্রিল তামিলনাড়ুতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে আগামী ৪ মে। এর আগে পশ্চিমবঙ্গআসাম–এর বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়। বুধবার পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর তিন রাজ্যের বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়।

বেশিরভাগ জরিপকারী সংস্থা জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও আসামে কেন্দ্রীয় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ভালো ফল করতে পারে। তবে তামিলনাড়ুতে সবচেয়ে বড় চমক দেখাতে পারেন বিজয়।

সংবাদমাধ্যম এনডিটিভি–র সহযোগী জরিপ সংস্থা এক্সিস মাই ইন্ডিয়া–র পূর্বাভাস অনুযায়ী, বিজয়ের দল টিভিকে ৯৮ থেকে ১২০টি আসনে জয় পেতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথমবারের মতো দলটি নির্বাচনে অংশ নিয়েছে।

যদি জরিপের ফল বাস্তবে প্রতিফলিত হয় এবং দলটি অন্তত ৯৮টি আসনও পায়, তাহলে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন শক্তির উত্থান ঘটবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে রাজ্যটির ক্ষমতায় রয়েছে ডিএমকে ও তাদের মিত্ররা।

তামিলনাড়ু বিধানসভায় মোট আসন ২৩৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ১১৮টি আসন। বুথ ফেরত জরিপ অনুযায়ী, বিজয়ের দলের এককভাবে সরকার গঠনের সম্ভাবনা সীমিত হলেও রাজ্যের রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরির সুযোগ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!