1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তদন্তকাজের গতিশীলতায় দুদকে ১৫ বিশেষ টিম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তদন্তকাজের গতিশীলতায় দুদকে ১৫ বিশেষ টিম

প্রতিনিধি

তদন্তকাজের গতিশীলতায় দুদকে ১৫ বিশেষ টিম
চলমান অনুসন্ধান কার্যক্রমের গতিশীলতা আনা ও গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তি করার উদ্দেশ্যে নিয়ে ১৫টি বিশেষ টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির একজন উপ-পরিচালককে প্রধান করে গঠিত প্রতিটি টিমের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন করে। অর্থাৎ ১৫ টিমে মোট ৭৫ জন সহকারী ও উপসহকারী কর্মকর্তা কাজ করবেন বলে জানা গেছে। দুদক সংস্কারের অংশ হিসাবেই এমন উদ্যোগ নেওয়া বলে জানা গেছে।

সোমবার (১২ জানুয়ারি) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক নাজমুল হাসান সই করা চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, বিভিন্ন বিভাগের আওতায় চলমান অনুসন্ধান কার্যক্রমের গতিশীলতা আনা ও গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তি করার জন্য ১৫টি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। গঠিত ১৫টি অনুসন্ধান টিমে দুদক অনুমোদিত কার্যপরিধি অনুযায়ী কার্য সম্পাদন করবেন। উক্ত অনুসন্ধান টিম ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

টিমগুলো হলো- উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম, মো. রাশেদুল ইসলাম, মো. আতিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. মশিউর রহমান, মো. আল আমিন, মো. রাউফুল ইসলাম, মো. তাহসিন মুনাবিল হক, মো. নিয়ামুল আহসান গাজী, মুহাম্মদ জয়নাল আবেদীন, মো. জাহাঙ্গীর আলম, মো. মোজাম্মিল হোসাইন, এ কে এম মাহবুবুর রহমান, তানজির হাসিব সরকার এবং উপ-পরিচালক মো. সিফাত উদ্দিনের নেতৃত্বে বিশেষ টিম।

টিমের কার্যক্রম ও শর্তাবলির বিষয়ে জানা যায়, টিমের সদস্যরা যে উইংয়ের অধীনে গঠিত হয়, তার সঙ্গে সংযুক্ত থাকবেন। টিম লিডারকে টিম সদস্যদের কন্ট্রোলিং অফিসার হিসেবে বিবেচনা করা হবে। সে হিসেবে তিনিই সদস্যদের বার্ষিক এসিআর দেবেন।

প্রতিটি টিমের জন্য টাইপিং দক্ষতা সম্পন্ন একজন কনস্টেবল বা সহায়ক কর্মী থাকবে।

টিম সদস্যদের চলমান তদন্ত ফাইলগুলি নিয়ে আসবেন। সব অনুসন্ধান টিমের কাছে হস্তান্তর করা হবে। চলমান তদন্ত ফাইলগুলোর মধ্যে তুলনামূলকভাবে কম অগ্রাধিকারমূলক অনুসন্ধানগুলো অন্যান্য দুদক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে, যারা এই টিমের অংশ নন।

১৫টি টিমের টিম সদস্যরা চলমান যৌথ টিম ব্যতীত অন্য কোনো টিমের অংশ হবেন না। যদি কেউ এরইমধ্যে কোনো যৌথ টিমের সদস্য হন তাহলে হাই প্রোফাইল কাজের অনুসন্ধানের কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি সেই টিমের সঙ্গেই থাকবেন।

চলমান তদন্তে মহাপরিচালক অথবা পরিচালক তদারককারী হিসাবে থাকবেন। টিমের সদস্যদের পৃথকভাবে কোনো তদন্ত দেওয়া হবে না।

টিমগুলো কমিশনকে হাতে থাকা মামলাগুলো এবং তাদের আপডেট সম্পর্কে পর্যায়ক্রমে অবহিত করবে। প্রতি সপ্তাহে কমিশন সভার পরে টিমের কার্যক্রম ব্রিফ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!