1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তত্ত্বাবধায়ক সরকার না থাকলে জবাবদিহিতা থাকবে না - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

তত্ত্বাবধায়ক সরকার না থাকলে জবাবদিহিতা থাকবে না

প্রতিনিধি

তত্ত্বাবধায়ক সরকার না থাকলে জবাবদিহিতা থাকবে না : মাহমুদুর রহমান
সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার না থাকলে জবাবদিহিতা থাকবে না। আপনি যদি জানেন আপনাকে কেউ সরাতে পারবে না, তাহলে ক্রমাগতভাবে আপনি ফ্যাসিস্ট হয়ে উঠবেন। তত্ত্বাবধায়ক সরকার থাকলে অন্তত একটা ভয় থাকে, পাঁচ বছর পর পর জনগণের কাছে যেতে হবে।

তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইলে তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে আপনি গণতন্ত্র রাখতে পারবেন না, সেটা ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত একটা সরকার যে দানব হয়ে ওঠে তা আমরা দেখেছি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের চার দশক পূর্তি উপলক্ষ্যে সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম; স্বাধীনতা, নৈতিকতা ও দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, আজকে একটা ভালো দিন, ভালো দিন এই জন্য যে আজকে বাংলাদেশের উচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহল হয়েছে। আমরা যদি গত ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনের দিকে দেখি তাহলে দেখবো যে তিন নির্বাচনেই ক্ষমতাশীল সরকার পরাজিত হয়েছে। সুতরাং যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা কাজ করে শুধু যদি তত্ত্বাবধায়ক সরকার থাকে। তাই আমরা চাই, এই সরকার একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করুক এবং আমরা জানি, জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে তার রোডম্যাপ দেওয়া আছে। আমরা আশা করব, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের যে সরকারই ক্ষমতায় আসুক তারা যেন জুলাই সনদ গ্রহণ করে। জুলাই সনদ গ্রহণ করলেই আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে এগিয়ে যাব।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে আবার নতুন করে কোনো সম্রাট বা সম্রাজ্ঞী চাই না। একজন সম্রাজ্ঞী দেখেছি এনাফ। একজন সাম্রাজ্যের মাধ্যমে এই বাংলাদেশ থেকে এই সম্রাট এবং সম্রাজ্ঞী কালচার এবং রাজ পরিবার কালচারের পরিসমাপ্তি ঘটে। এটাই আমার প্রত্যাশা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে।

সভায় প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, উপউপাচার্য (শিক্ষা) ড. মোহা. ফরিদ উদ্দীন খান ও রাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হকসহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!