1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢেঁকি শাকের ৫ উপকারিতা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঢেঁকি শাকের ৫ উপকারিতা

প্রতিনিধি
এই শাক অনেকের কাছেই অচেনা। কারণ স্বাদ ও পুষ্টিতে সমৃদ্ধ হলেও দেশি এই শাক বেশ অবহেলিত। তবে যারা গ্রামে বড় হয়েছেন, তাদের কাছে এর স্বাদ বেশ পরিচিত। গ্রামের বনে-বাদারে পাওয়া যায় সুস্বাদু ঢেঁকি শাক। শহরের বিভিন্ন বাজারেও দেখা মেলে ঢেঁকি শাকের, তবে তা খুব বেশি নয়। তবে আপনি যদি এর উপকারিতা সম্পর্কে জানেন, তাহলে আর অবহেলা করবেন না, বরং খুঁজে এনে খাবেন। চলুন জেনে নেওয়া যাক, ঢেঁকি শাকের কিছু উপকারিতা সম্পর্কে-
১. হৃদরোগ দূরে রাখে
হৃদরোগ থেকে বাঁচতে হলে খাবারের প্রতি সচেতন হওয়া জরুরি। কারণ এ ধরনের সমস্যা এখন বেশ পরিচিত। আপনাকে হৃদরোগ থেকে বাঁচতে সাহায্য করতে পারে ঢেঁকি শাক। এই শাকে থাকে প্রচুর পটাশিয়াম। যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
২. ত্বক ভালো রাখে
আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও কাজ করে ঢেঁকি শাক। এই শাকে থাকা ভিটামিন সি ত্বকের নিচে রক্ত সংবহন বাড়িয়ে দেয়। যে কারণে বেড়ে যায় কোলাজেন প্রোটিনের উৎপাদন। এই প্রোটিনই আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
আমাদের সুস্থতার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা উপকারী সেকথা প্রায় সবারই জানা। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে বিভিন্ন খাবার। ঢেঁকি শাক তার মধ্যে অন্যতম। বর্তমান ব্যস্ত জীবনে আমরা প্রায় সবাই ফাস্টফুড জাতীয় খাবারে অভ্যস্ত হয়ে গেছি, সেসব খাবার খেলে পেটে জ্বালাপোড়া হতে পারে। এ ধরনের প্রদাহও দূর করে ঢেঁকি শাক।
৪. ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে
সব ধরনের শাকেই ফাইবার থাকে, ঢেঁকি শাকও এর ব্যতিক্রম নয়। এই উপাদানের কারণে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা সহজ হয়। কারণ এটি রক্তে সুগারের পরিমাণ বাড়তে দেয় না। যে কারণে ডায়াবেটিসে আক্রান্তরা নিয়মিত এই শাক খেলে সুফল পাবেন।
৫. হজমশক্তি বৃদ্ধি করে
আমাদের হজম ভালো রাখতে কাজ করে ঢেঁকি শাক। এই শাক নিয়মিত খেলে হজম সংক্রান্ত অনেক সমস্যাই দূর হয়ে যায়। এই শাকে থাকা ফাইবার খাবার হজমের জন্য জরুরি এনজাইম ক্ষরণে সাহায্য করে। যে কারণে হজম অনেক সহজ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!