1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকার রাস্তায় বাস কম, যাত্রীও কম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঢাকার রাস্তায় বাস কম, যাত্রীও কম

প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে আজ সোমবার রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম। গণপরিবহনের সঙ্গে রাস্তায় পথচারীর সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় অনেক কম রয়েছে। এদিকে জননিরাপত্তায় রাজধানীর বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

আজ (সোমবার) বেলা ১১টার দিকে রাজধানীর গুলিস্তান, পল্টন, শাহবাগ, মগবাজার ও মালিবাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, ঢাকার বিভিন্ন মোড়ে তল্লাশিচৌকি বসানো হয়েছে। গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তিদের পুলিশ তল্লাশি করছে। বিভিন্ন মোড়ে বাসগুলোকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। অর্ধেক কিংবা অর্ধেকের কম সংখ্যক যাত্রী নিয়ে চলছে অধিকাংশ গণপরিবহন। বাসগুলোতে দাঁড়িয়ে যাত্রী চলাচলের দৃশ্য নিত্যদিনের হলেও আজ বাসগুলোতে এ চিত্র দেখা যায়নি।

রাজধানীর শাহবাগের ফুল ব্যবসায়ী তোফাজ্জল মিয়া বলেন, ‘জনমনে এখনো ফ্যাসিস্ট সরকারের ভীতি দূর হয়নি। ওরা যেকোনো সময়ে হামলা চালাতে পারে। সেই ভয়ে শেখ হাসিনার রায়ের দিনে অনেকেই ঘর থেকে বের হয়নি আজ। শাহবাগে পা ফেলানোর জায়গা পাওয়া যায় না, সেই জায়গা এখন করোনাকালীন লকডাউনের মতো ফাঁকা হয়ে আছে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তারা জনগণের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। আজ সকাল থেকে ঢাকার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে বলেন, রায় ঘোষণার এই দিনটিকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজ সকাল থেকে ঢাকার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ঢাকাবাসীর নিরাপত্তায় রাজধানীতে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশির নির্দেশও দেয়া হয়েছে। ডিএমপি সূত্র জানায়, গতকাল রোববার ঢাকার বিভিন্ন এলাকায় ১৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তেজগাঁও টার্মিনাল এলাকায় ট্রেনে আগুন দেওয়ার চেষ্টার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!