1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে শীর্ষে দিল্লি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে শীর্ষে দিল্লি

প্রতিনিধি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৪৭, যা ‘বিপজ্জনক’ পর্যায়ে পড়েছে। একই সময়ে ২৭৬ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যেখানে বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হচ্ছে।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ৮টা ৪৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্যমতে, বায়ুদূষণে দিল্লির পর দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ৩৩৯, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের কাছাকাছি। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৩২। আর ২২৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চীনের চ্যাংডু।

এদিকে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকায় শিশু, বয়স্ক ব্যক্তি, হৃদরোগী ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের জন্য বাড়তি স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা এ অবস্থায় অপ্রয়োজনে বাইরে না যাওয়া, মাস্ক ব্যবহার এবং দীর্ঘসময় খোলা জায়গায় অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি’ বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয় এবং ৩০১ এর বেশি হলে সেটিকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘বিপজ্জনক’ পর্যায় হিসেবে ধরা হয়।

পরিবেশবিদদের মতে, শীত মৌসুমে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি ও শিল্পকারখানার নির্গমন বৃদ্ধি পাওয়ায় ঢাকাসহ দক্ষিণ এশিয়ার বড় শহরগুলোতে বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। তারা দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ জোরদারের তাগিদ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!