1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকায় নেওয়া হচ্ছে টেকনাফে গুলিবিদ্ধ হুজাইফাকে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঢাকায় নেওয়া হচ্ছে টেকনাফে গুলিবিদ্ধ হুজাইফাকে

প্রতিনিধি

ঢাকায় নেওয়া হচ্ছে টেকনাফে গুলিবিদ্ধ হুজাইফাকে
কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ হওয়া শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন হুজাইফাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে মেডিকেল বোর্ড।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে মেডিকেল বোর্ডের বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়।চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও অধিকতর উন্নত চিকিৎসার প্রয়োজন। বিকেল চারটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে রওনা দেওয়া হয়।

চমেক হাসপাতালের চিকিৎসকরা জানান, হুজাইফা আফনানের অবস্থা আগের চেয়ে ভালো। তবে তার স্নায়বিক জটিলতা ও আঘাতের গুরুত্ব বিবেচনা করে তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে স্থানান্তরের পরামর্শ দিয়েছে গঠিত মেডিকেল বোর্ড।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির (জেলা) এসআই আলাউদ্দিন তালুকদার জানান, মঙ্গলবার (আজ) বিকেল চারটার দিকে হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলা সংঘাতের জেরে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যংয়ে শিশু হুজাইফা আফনান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আফনান উপজেলার পুতুনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!