1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ড্রোন দিয়ে রমজানের চাঁদ অনুসন্ধান করবে আমিরাত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ড্রোন দিয়ে রমজানের চাঁদ অনুসন্ধান করবে আমিরাত

প্রতিনিধি

বিশ্বের প্রথম দেশ হিসেবে ড্রোন ব্যবহার করে পবিত্র রমজান মাসের চাঁদ অনুসন্ধান করবে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফতোয়া কাউন্সিল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছে। আজই দেশটিতে রমজান চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। এরমধ্যে যুক্ত করা হয়েছে ড্রোনও। এসব ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযুক্ত থাকবে।

আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র কয়েকদিন আগে জানায়, এ বছর ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা জানিয়েছে, তাদের হিসাব-নিকাশ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খুব সহজে রমজানের চাঁদের দেখা মিলবে। তবে যদি চাঁদ না দেখা যায় তাহলে, দেশটিতে ২ মার্চ থেকে শুরু হবে মহিমান্বিত এ মাস।

এদিকে সবার আগে এবার আনুষ্ঠানিকভাবে রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ জানিয়েছেন, কাল ১ মার্চ হবে রমজানের প্রথম দিন।

তিনি অস্ট্রেলিয়া ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে পবিত্র এ মাস শুরুর ঘোষণা দিয়েছেন।

ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিতে পারে অস্ট্রেলিয়া। দেশটির প্রধান দুটি শহর পার্থ ও সিডনিতে খালি চোখে চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ।

সূত্র: খালিজ টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!