1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডেমরায় অটোরিক্সার ধাক্কায় যুবক নিহত - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ডেমরায় অটোরিক্সার ধাক্কায় যুবক নিহত

প্রতিনিধি

রাজধানীর ডেমরা থানার মোল্লা ডাইং এলাকায় রাস্তা পারাপারে সময় অটোরিক্সার ধাক্কায় মো. বাবুল মিয়া (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বাবুল মিয়াকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আশিকুর জানান, ডেমরা থানার মোল্লা ডাইং এলাকায় রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি অটোরিক্সার ধাক্কায় বাবুল গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলার ভাটিয়া এলাকায়। তার বাবার নাম মতি মিয়া। তিনি ডেমরা এলাকায় থাকতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই ঘটনায় অটোরিকশা জব্দ ও চালককে আটক করে থানায় দেওয়া করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!