1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডেনমার্কে ঈদুল আজহার নামাজ উদযাপন করেছেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ডেনমার্কে ঈদুল আজহার নামাজ উদযাপন করেছেন

প্রতিনিধি

রোববার (১৬ জুন) সকাল সাড়ে ৯টায় ডেনমার্কের রাজধানী কোপেনহেগের বেলাহয় মাঠে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। এ ঈদ জামাতে বাংলাদেশি প্রবাসীরা ছাড়াও মধ্যপ্রাচ্য ও বিভিন্ন দেশের প্রায় ১০ হাজারেরও বেশি মুসল্লি অংশ নেন।

এ ছাড়া বাংলাদেশি প্রবাসীদের পরিচালিত দুটি মসজিদের মধ্যে ব্রনশয় টর্ভে অবস্থিত দারুল আরকাম সেন্টার মসজিদে সকাল ৮টায় ও নরেব্রোতে অবস্থিত বায়তুল মোকাররম মসজিদে সকাল ৮টা, ৯টা ও ১০টায় মোট তিনটি জামাত অনুষ্ঠিত হয়।

সকালে বেলাহয় মাঠে ঈদের নামাজ শেষে মাঠের পাশেই মেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ধরনের খাবার, শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশি প্রবাসী ফাহিম শাহরিয়ার বলেন, দেশের বাইরে এক অন্যরকম ঈদ এটি। পরিবার, বন্ধুবান্ধব ও দেশের মাটি ছেড়ে ডেনমার্কে ঈদ উদযাপন কিছুটা কষ্টের বটে। পরিবারকে অনেক মিস করছি। এখানে বাংলাদেশি ভাই-বোনদের সঙ্গে দেখা হয়েছে। একসঙ্গে সময় কাটাতে পেরে কিছুটা ভালো লাগছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!