1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডেইলি স্টারে হামলা : লুট হওয়া কম্পিউটারসহ যুবক গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ডেইলি স্টারে হামলা : লুট হওয়া কম্পিউটারসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি

ডেইলি স্টারে হামলা : লুট হওয়া কম্পিউটারসহ যুবক গ্রেপ্তার
রাজধানীর তেজগাঁওয়ে আলোচিত ডেইলি স্টার ভবনে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত আজমির হোসেন আকাশ (২৭) নামে এক দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তার হেফাজত থেকে লুট হওয়া কম্পিউটার সিপিইউসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তেজগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজমির হোসেন আকাশ আলমগীর হোসেনের ছেলে। তিনি তেজতুরীবাজার এলাকার বাসিন্দা।

বুধবার র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার (মিডিয়া) মিজানুর রহমান এসব তথ‍্য জানান।

র‍্যাব সূত্র জানায়,গত ১৯ ডিসেম্বর রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পশ্চিম তেজতুরীবাজারে অবস্থিত ডেইলি স্টার ভবনে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ওই দিন রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে মিছিলসহ ভবনের সামনে জড়ো হয়। তারা উত্তেজনাকর স্লোগান দিয়ে জনরোষ ও দাঙ্গা সৃষ্টির চেষ্টা করে।

একপর্যায়ে দুষ্কৃতকারীরা ভবনের স্টিলের গেট ও কাচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শন করে। তারা কার্যালয়ের ভেতরে অবস্থানরত সাংবাদিক ও কর্মীদের মারধরের চেষ্টা করে এবং আসবাবপত্র, নথিপত্র ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, হামলায় ভবনের বিভিন্ন তলায় থাকা দুই শতাধিক কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, লেন্স, সার্ভার, প্রিন্টার, টিভি ও স্টুডিও সরঞ্জামসহ আনুমানিক পাঁচ কোটি টাকার ইলেকট্রনিক ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বিভিন্ন লকারে রক্ষিত প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

এ ঘটনায় গত ২২ ডিসেম্বর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩), বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়। এরপর গতকাল ২৩ ডিসেম্বর আজমির হোসেন আকাশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে দুটি মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, তিনটি কেবল, একটি সুইচ অ্যাডাপ্টার ও একটি মাউস উদ্ধার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যর গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!