1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডিগ্রি পর্যায়ের কলেজগুলোকে সংশ্লিষ্ট এলাকার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সুপারিশ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ডিগ্রি পর্যায়ের কলেজগুলোকে সংশ্লিষ্ট এলাকার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সুপারিশ

প্রতিনিধি

ডিগ্রি পর্যায়ের কলেজগুলোকে সংশ্লিষ্ট এলাকার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

কমিশনের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ২২০০টির অধিক কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান চালু আছে। ঢাকা শহরে অবস্থিত সাতটি কলেজই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। বাকি কলেজের শিক্ষা প্রশাসন জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনা করে এবং শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই সনদ লাভ করে থাকে। এ বিশ্ববিদ্যালয় কার্যত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মতো স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা বোর্ডের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব হারিয়ে ফেলেছে।

বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের ১১টি অনুষদের আওতায় ৪৫টি বিভাগে অধ্যয়নরত প্রায় ৩৪ লাখ শিক্ষার্থীর মধ্যে মানসম্মত শিক্ষা প্রদান নিশ্চিত করা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে একটি দুরূহ কাজ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এতে প্রতিনিয়তই মানব সম্পদ বিকাশের প্রক্রিয়া ব্যহত হচ্ছে। যেহেতু বর্তমানে দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় অনেক সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেহেতু সংশ্লিষ্ট এলাকার ডিগ্রি পর্যায়ের কলেজগুলোকে ওই সব বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য কমিশন সুপারিশ করছে।

বিভাগীয় ও জেলা পর্যায়ে একটি করে প্রধান কলেজ নির্বাচন করার সুপারিশ করেছে কমিশন। প্রতিবেদনে বলা হয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে একটি করে প্রধান কলেজ নির্বাচন করে সেগুলোকে উচ্চ শিক্ষার বিশেষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা; যেন এগুলো বিশ্ববিদ্যালয় পর্যায়ের কাছাকাছি হতে পারে। এসব কলেজের প্রাতিষ্ঠানিক ও জনবল সক্ষমতা দ্রুত পরীক্ষা করতে হবে এবং উচ্চশিক্ষার উপযোগী করার জন্য প্রয়োজনীয় বিনিয়োগ করতে হবে। পিএইচডি ডিগ্রিধারী এবং যাদের গবেষণা প্রকাশনা আছে এমন শিক্ষকদের এসব প্রতিষ্ঠানে নিয়োগ বা পদায়ন করতে হবে।

এর আগে বুধবার দুপুর ১টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রতিবেদনগুলো হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!