1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে স্নেহাশীষ বড়ুয়ার যোগদান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে স্নেহাশীষ বড়ুয়ার যোগদান

প্রতিনিধি

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন স্নেহাশীষ মাহমুদ এন্ড কোম্পানির (এসএমএসি) ফাউন্ডিং পার্টনার স্নেহাশীষ বড়ুয়া।আজ (মঙ্গলবার) ডিএসইর ১১০৯তম পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে তিনি যোগদান করেন৷ স্টক এক্সচেঞ্জটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে তার নিয়োগ অনুমোদন দেয়৷

স্নেহাশীষ বড়ুয়া বাংলাদেশের একজন অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, যিনি আর্থিক ব্যবস্থাপনা, কর্পোরেট ফাইন্যান্স, অডিট ও অ্যাসিওরেন্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ট্যাক্সেশন, বাজেট প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও কর্পোরেট গভর্ন্যান্সে বহুমাত্রিক পেশাগত অভিজ্ঞতার অধিকারী। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ফেলো সদস্য (এফসিএ) এবং হিসাবরক্ষণ প্রতিষ্ঠান স্নেহাশিষ মাহমুদ অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা পার্টনার।

পেশাগত জীবনে তিনি বিভিন্ন স্বনামধন্য কর্পোরেট, আর্থিক ও পেশাদার প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণী পর্যায়ের দায়িত্ব পালন করেছেন।স্নেহাশীষ বড়ুয়া ২০২২ সালে গঠিত আইটিএ ২০২৩-এর একজন রিভিউ কমিটির সদস্য ও ২০২৫ সালে গঠিত জাতীয় করকাঠামো টাস্কফোর্সের সদস্য হিসেবে কাজ করেছেন৷

পেশাদার সেবার পাশাপাশি তিনি জাতীয় পর্যায়ে পেশাদার শিক্ষা ও নীতিপ্রণয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি আইসিএবির ফ্যাকাল্টি সদস্য ও ট্যাক্স ও ল কমিটির সদস্য, আইসিএইডব্লিউ–এর অনুমোদিত টিউটর এবং বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষক হিসেবে পেশাদার শিক্ষা ও নীতিপ্রণয়নে সক্রিয় ভূমিকা পালন করছেন।

তিনি আইসিএবি থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (২০০৫) ও ফেলোশিপ (২০১০) এবং আইসিএইডব্লিউ থেকে অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (২০১৩) উপাধি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ক্যাপলান, থাইল্যান্ড ও ওমানের কেপিএমজি, সেভরন এবং আইবিএফডি–এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তিনি বৈশ্বিক মানের জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন।

পরিচালনা পর্ষদের সভায় নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, স্নেহাশীষ বড়ুয়া দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও দুই দশকেরও বেশি সময় ধরে অর্থনীতি, হিসাবনিরীক্ষণ ও কর্পোরেট নেতৃত্বে একজন সুপরিচিত ও সম্মানিত পেশাজীবী। তার দীর্ঘ ও বহুমাত্রিক পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে তিনি আর্থিক ব্যবস্থাপনা, কর্পোরেট ফাইন্যান্স, অডিট এবং কর্পোরেট গভর্ন্যান্সে একটি সুদৃঢ় ও স্থায়ী অবস্থান তৈরি করেছেন। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা, আইএফআরএস এবং নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে গভীর জ্ঞান ও পেশাগত সততার কারণে তিনি একজন দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য পেশাদার হিসেবে পরিচিত।

বিশেষ কোটায় বিলাসবহুল ফ্ল্যাট : আসামি দুদকের সাবেক কমিশনারসহ ৮ কর্মকর্তা
ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশ্বাস করে, একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে স্নেহাশীষ বড়ুয়ার দক্ষতা, অভিজ্ঞতা ও নীতিনিষ্ঠ নেতৃত্ব ডিএসই’র কার্যক্রমের পাশাপাশি দেশের পুঁজিবাজারে আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও সুশাসন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!